× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৩:২৫ পিএম

রূপগঞ্জে বস্তাভর্তি ১৬১ কেজি গাঁজা উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৩:২৫ পিএম

বস্তাভর্তি ১৬১ কেজি গাঁজা জব্দ। ছবি : রূপালী বাংলাদেশ

বস্তাভর্তি ১৬১ কেজি গাঁজা জব্দ। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়ীর টেক এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় ১৬১ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, রূপগঞ্জে বেশ কয়েকদিন ধরে মাদকবিরোধী অভিযান চলমান। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ মার্চ) ওই এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড় ও ইরি ক্ষেতে লুকিয়ে রাখা বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। ধাওয়া ও আটকের সময় মাদক কারবারিরা তাদের কিছু মাদক অন্যত্র সরিয়ে ফেলেছিল। সেই ঘটনার সূত্র ধরে পরদিন পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ১৬১ কেজি গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে এক প্রেস কনফারেন্সে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, রূপগঞ্জ এলাকার সংসদ সদস্যের নির্দেশনায় গঠিত মাদকবিরোধী কমিটির সচেতনতা কার্যক্রম এবং পুলিশের অভিযানে অনেক মাদক কারবারি এলাকা ছেড়ে পালিয়েছেন। তবে এখনও কিছু এলাকায় প্রভাব খাটিয়ে মাদক কারবার পরিচালনা করার চেষ্টা করছে কয়েকজন।

তিনি আরও জানান, মুড়াপাড়া এলাকার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশকে সহযোগিতা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত প্রায় ১৬১ কেজি গাঁজা জব্দ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!