× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:৩৮ পিএম

উল্টোপথে আসা ট্রাকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টোপথে আসা একটি ট্রাকের ধাক্কায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার হোসেন সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রুহুল আমিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই তিনি পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করতেন। পরিবারে তার স্ত্রী ও তিন এবং দুই বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।

নিহতের পিতা রুহুল আমিন জানান, চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে দৌলতপুরে ফিরছিলেন সম্রাট। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!