× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:২৮ পিএম

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করল নাসিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগর ভবন মিলনায়তনে এই অনুদান বিতরণ করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা শহরকে বাসযোগ্য রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে নাগরিকরা একটি পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। তাই ঈদের মতো আনন্দঘন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা সবার দায়িত্ব।’

প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ১,১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে জনপ্রতি ৫,০০০ টাকা করে মোট ৫৬ লাখ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। অনুদান পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং নাসিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ কর্মকর্তা এ. কে. এম. ফরিদুল মিরাজ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন, ও পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ।

Link copied!