× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৯:৪৭ এএম

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৯:৪৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সারাদেশে রমজান মাস চললেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০টি গ্রামের মানুষ আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই কলারোয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা কুশখালী বাউকোলা মসজিদে সমবেত হতে থাকেন। কুশখালী বাউকোলা মসজিদে অনুষ্ঠিত এই প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। 

এতে সদর উপজেলার ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা ও কলারোয়া উপজেলার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া এবং পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেন।

ঈদের নামাজে অংশ নিতে আসা কলারোয়া উপজেলার এক বাসিন্দা  জানান, সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি ৮টার জামাত ধরতে। আমরা প্রতি বছরই বিশ্বের সাথে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে আসছি।

নামাজ শেষে বিশেষ খুতবায় মাওলানা মাহবুবুর রহমান বলেন, পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে আমরা ঈদের নামাজ আদায় করেছি। যেহেতু আমরা একদিন আগে থেকে রোজা শুরু করেছিলাম, তাই আজ আমাদের জন্য ঈদের দিন। অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!