× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:০৭ পিএম

ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:০৭ পিএম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার। ছবি- রূপালী বাংলাদেশ

দেশের প্রথম জেলা হিসেবে জনস্বাস্থ্য সুরক্ষায় ঝালকাঠিতে শুরু হচ্ছে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান। আগামী ২৪ মার্চ শহরের বড় বাজারে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার। অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে জনস্বাস্থ্যঝুঁকি কমানো এবং টেকসই পরিচ্ছন্ন নগর গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ।

ঝালকাঠিতে গৃহস্থালি ও বাজারের বর্জ্য যত্রতত্র এবং অনিরাপদভাবে ফেলে দেওয়ার প্রবণতা দীর্ঘদিন ধরে একটি বড় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সংকট হিসেবে বিদ্যমান। অনেকেই এখনো সচেতন নন যে, অসচেতনভাবে ময়লা-আবর্জনা ফেলে তারা নিজের শহরকে শুধু নোংরাই করছেন না, বরং ধীরে ধীরে একে বসবাসের অযোগ্য করে তুলছেন। এই বাস্তবতায় ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে আগামী ২৪ মার্চ ঝালকাঠির বড় বাজারে শুরু হতে যাওয়া এই অভিযান জনস্বাস্থ্য, নাগরিক দায়িত্ববোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা শহরের বড় বাজারে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা এবং কাঁচাবাজারের মাছ, মাংস ও সবজি অংশের নোংরা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. জিয়াউদ্দিন হায়দার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর বাজার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনাকে নিয়মতান্ত্রিক করা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, অপরিচ্ছন্ন বাজার পরিবেশ এবং যত্রতত্র বর্জ্য ফেলে রাখার কারণে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ নানা সংক্রামক ও পরিবেশজনিত রোগের ঝুঁকি বাড়ে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জৈব ও অজৈব উভয় ধরনের বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্যের সামগ্রিক মান উন্নত করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব শহর, গ্রাম, জনসমাগমস্থল এবং নদ-নদীকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। কারণ বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে ফেলা হলে তা শুধু রাস্তা, বাজার ও জনপরিসরই দূষিত করে না; এর মাধ্যমে আমাদের নদী-নালা, ভূগর্ভস্থ পানি এবং ভূপৃষ্ঠের পানির উৎসও মারাত্মকভাবে দূষিত হয়।
তিনি আশা প্রকাশ করেন, ঝালকাঠিই হবে দেশের প্রথম জেলা শহর, যেখানে বাজার ও গৃহস্থালি বর্জ্য নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে অপসারণ ও ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা চালু হবে। এ উদ্যোগ বাস্তবায়নে বিএনপি, জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ—বিশেষ করে জেলা পরিষদ ও পৌরসভা এবং স্থানীয় নাগরিকদের মধ্যে একটি কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা হবে।

এই অভিযানের মাধ্যমে শুধু একটি বাজার পরিষ্কার করা নয়, বরং পুরো জেলায় স্বাস্থ্য সচেতনতা, নাগরিক শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি প্রতিষ্ঠার একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!