× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৯:১১ পিএম

ভাঙ্গুড়া রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে উপচেপড়া ভিড়

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৯:১১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে লাখো মানুষ ঢাকা ছেড়েছিলেন। ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি শেষে জীবিকার তাগিদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে ঢাকামুখী মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। তবে যাত্রাপথ স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

সোমবার (২৩ মার্চ) পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ, শরৎনগর ও ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের ভেতরে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আগামীকাল মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি অফিস খোলার কারণে আজ থেকেই কর্মস্থলে ফেরার তাড়া শুরু হয়েছে। আগেভাগে ফেরা অনেক যাত্রী জানিয়েছেন, শেষ মুহূর্তের যানজট ও অতিরিক্ত ভিড় এড়াতে তারা এক দিন আগেই ঢাকায় ফিরেছেন। এতে তাদের যাত্রাও তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নিরাপদ ট্রেন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় বড়াল ব্রিজ স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ভাঙ্গুড়া থানার পুলিশের টহল অব্যাহত রয়েছে।

ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম মুন্সী রুপালী বাংলাদেশকে জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। এ কারণে ঢাকাগামী সব ট্রেনেই যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার-ভিডিপি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত স্টেশনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!