× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৭:০২ পিএম

তুচ্ছ ঘটনায় দোকানিকে পিটিয়ে হত্যা, ৪ নারীসহ ৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৭:০২ পিএম

তুচ্ছ ঘটনায় দোকানিকে পিটিয়ে হত্যা। ছবি : সংগৃহীত

তুচ্ছ ঘটনায় দোকানিকে পিটিয়ে হত্যা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ নারীসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মৃত আলাউদ্দিনের ছেলে নুর ইসলাম হক হীরা (২২), আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৫), মৃত হাবিবুর রহমানের স্ত্রী লাইলী বেগম (৪৯), মো. শরাফত আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৪০), মো. মরম আলীর স্ত্রী রাবিয়া খাতুন (৪০), মো. আবুল হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৪৫), গ্রেপ্তার প্রত্যেকেই উপজেলার কাকনি ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে নিহতের ছেলে জাকিরুল ইসলাম বাদি হয়ে ২৮ জনের নামে ও অজ্ঞাত ৭/৮ জন আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।

এর আগে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় নিহত ফখর উদ্দিনের বাড়ির পাশে মুদির দোকান আছে। ফখর উদ্দিনের দোকান পরিচালনা করতেন। দোকানের পাশে মাঠের মতো খালি জায়গা ছিল। ওই মাঠে এলাকার ছেলেরা ক্রিকেট খেলত। ঘটনার দিন ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন। এ নিয়ে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মাঝে মারামারি সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ ফখর উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় উদ্ধার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ বলেন, রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৬ জনকে আগামীকাল (বুধবার) আদালতে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!