× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৪৯ পিএম

মিঠাপুকুরে স্বাধীনতা দিবস উদযাপন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৩:৪৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। অনুষ্ঠানে পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রোভার স্কাউটদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রাব্বানী। তিনি তার বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব এবং বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. গোলাম রাব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক এবং মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান মিয়া।

কুচকাওয়াজ শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!