× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:৩২ পিএম

কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি : জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। এ দেশ সৃষ্টি হয়েছে নিজের অধিকার, নিজের পতাকা আর নিজের মাটির জন্য।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জ্বালানি মন্ত্রী বলেন, ‘এই স্বাধীনতা দিবস হলো আমাদের পরিচয়। এ স্বাধীনতা ছিল বাঙালি ও বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন।’

মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ নিয়ে এখনো একটি অপশক্তি নানা ধরনের সমালোচনা ও বিতর্ক সৃষ্টির চেষ্টা করে।’

তিনি বলেন, ‘যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধ নিয়ে নেতিবাচক মন্তব্য করে। এসব সমালোচনাকারীরা আসলে বাংলাদেশকে মনে-প্রাণে বিশ্বাস করে না। তাদের মানতে হবে, এ দেশে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এ দেশের লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে।’

বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ‘গত ১৭ বছর একটি নির্দিষ্ট দল মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করে দেশ শাসন করেছে। তারা প্রচার করতে চেয়েছিল যে, মুক্তিযুদ্ধ কেবল তাদের একার সম্পদ। কিন্তু বাস্তবতা হলো, মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, আর এ স্বাধীনতা এ দেশের আপামর জনগণের।’

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী শহরের পদ্মপুকুর ও কদম ফোয়ারার সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

Link copied!