× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:০২ এএম

বগুড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, আহত ১৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:০২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থানসংলগ্ন ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে একটি খালি ট্রাকের হেলপার গাড়িটি ঘোরানোর (ইউটার্ন) চেষ্টা করছিলেন। এ সময় ঢাকাগামী আলুবোঝাই রিজভী পরিবহনের একটি ট্রাক দুর্ঘটনা এড়াতে গিয়ে পেছন থেকে আসা সবুরা পরিবহনের আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ অবস্থায় পেছন থেকে আসা এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার ফলে ঢাকা–বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী ও চালক ভোগান্তিতে পড়েন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!