× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৩:৫৩ পিএম

ঘাটেই প্রসব: নবজাতকের জন্য আজীবন ফ্রি যাতায়াত ঘোষণা লঞ্চ মালিকের

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৩:৫৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চরাঞ্চল থেকে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই চাঁদপুর লঞ্চঘাটে এক প্রসূতি কন্যাসন্তানের জন্ম দেন। ওই প্রসূতিকে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এ ঘটনা ঘটে।

চাঁদপুর লঞ্চঘাটের নৌ থানার পুলিশ জানায়, লঞ্চে প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহায়তা করেন।

প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যাওয়ার পথে তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্তান ভালো আছে। তবে নবজাতকের মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে লঞ্চ মালিকপক্ষ এই দম্পতিকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন। পাশাপাশি এই লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া সবসময়ের জন্য ফ্রি ঘোষণা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!