× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:১১ পিএম

নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপ চালু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:১১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু করেছে ফিলিং স্টেশনগুলো।

রোববার (৫ এপ্রিল) সকাল থেকে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত সাকিব ফিলিং স্টেশনে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হয়।

ফুয়েল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের যে পরিমাণ তেল দেওয়া হয়েছে এবং তা কত কিলোমিটার চলবে, তা অ্যাপে সংরক্ষণ করা হচ্ছে। ফলে একজন গ্রাহক চাইলেই আর একাধিকবার তেল নিতে পারবেন না।

সোমবার সকাল থেকে প্রাথমিকভাবে নওগাঁ জেলার পেট্রোল পাম্পগুলোতে এই নতুন কার্যক্রম শুরু করা হবে। নতুন এই অ্যাপ পদ্ধতি স্বচ্ছতা বাড়ালেও কমেনি ভোগান্তি, কমেনি গ্রাহকদের অভিযোগ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত তেল না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এখন থেকে ফুয়েল অ্যাপ ব্যবহার করে সব গ্রাহককে তেল নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে তেল নিলে গ্রাহক চাইলেই আর একাধিকবার তেল নিতে পারবেন না। গাড়িতে তেল দেওয়ার সময়, তেলের পরিমাণ, গাড়ির মাইলেজ এবং লাইসেন্স নম্বর অ্যাপে সংরক্ষিত থাকবে। একটি মোটরসাইকেলে একবার ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এরপর ১২৫ কিলোমিটার চালানোর পরে সেই মোটরসাইকেলে আবার তেল দেওয়া হবে। কেউ যদি ১২৫ কিলোমিটার না চালিয়ে অন্য পাম্পে তেল নিতে যান, তাহলে অ্যাপের মাধ্যমে সেটি ধরা পড়বে। পাইলট প্রকল্পের আওতায় ধীরে ধীরে জেলার সব ফিলিং স্টেশনে এই পদ্ধতি চালু করা হবে।

নওগাঁর সাকিব ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন বলেন, ‘এই অ্যাপ পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই অ্যাপের মাধ্যমে তেল বিক্রি করা হচ্ছে। এর মাধ্যমে কেউ চাইলেই একাধিকবার তেল নিতে পারবে না। এতে জ্বালানি তেলের কালোবাজারি ঠেকানো সম্ভব হবে বলে আমরা মনে করি।’

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, ‘আজ সকাল থেকে সদর উপজেলার আওতাধীন ফিলিং স্টেশনগুলোতে এই অ্যাপের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। কেউ বাইক না চালিয়ে তেল মজুত করলে অ্যাপের মাধ্যমে তা ধরা পড়বে। প্রতিটি ফিলিং স্টেশনে আমাদের ট্যাগ অফিসার রয়েছে, তারা বিষয়টি মনিটরিং করছেন। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করা হবে।’

চালকদের অভিযোগ, এমনিতেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। অনেকেই মোটরসাইকেলে তেল থাকার পরও লাইনে দাঁড়িয়ে বারবার তেল নিচ্ছেন। এরপর অ্যাপে তথ্য দিয়ে তেল নিতে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তবে অনেকেই অ্যাপের মাধ্যমে তেল দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এভাবে তেল দিলে মজুত ও অপব্যবহার বন্ধ হবে। তারা প্রশাসনের কাছে এই অ্যাপ ব্যবস্থা কার্যকর রাখার দাবি জানিয়েছেন।

Link copied!