× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০২:৪৭ পিএম

২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সি গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০২:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের মূর্তিমান আতঙ্ক, ২৮টি মামলার দুর্ধর্ষ আসামি মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১১ এপ্রিল) র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রক্সি সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা।

র‍্যাব-১১-এর সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কেওডালা এলাকায় অবস্থান নেয়। অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সঙ্গে পরিচালিত এই অভিযানে চিহ্নিত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ এর আশপাশের এলাকায় একটি শক্তিশালী সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন।

তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, জোরপূর্বক জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।

তার নেতৃত্বে চক্রটি পথচারী ও ব্যবসায়ীদের গতিরোধ করে নিয়মিত ছিনতাই ও ডাকাতি করত।

তিনি কেবল স্থানীয় সন্ত্রাসীই ছিলেন না, বরং টেকনাফসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল নিয়ে আসতেন এবং নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে মাদক সরবরাহের জন্য একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলেও জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় দাঙ্গা, চুরি, মাদক ও সন্ত্রাসবাদের অভিযোগে মোট ২৮টি মামলা রয়েছে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, রক্সি দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!