× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:১৬ পিএম

নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:১৬ পিএম

গ্রেপ্তার আসামি রিফাত। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার আসামি রিফাত। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং তার সহকর্মীকে মারধর ও ভিডিও ধারণ করার ঘটনায় রিফাত (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়ার মো. রফিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে এক নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। 

এ সময় অভিযুক্তরা ওই নারীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে এবং তার সহকর্মীকে মারধর করে। এই পুরো ঘটনার ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার ওসি মাসরুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!