× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:৪২ পিএম

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:৪২ পিএম

বিএনপি নেতার সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি নেতার সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে হয়রানিমূলক ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জমির হোসেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার টেপিরবাড়ি গ্রামে নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জমির হোসেন বলেন, তার প্রতিবেশী কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন।

তিনি আরও বলেন, জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি তুলে ধরে তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করা হচ্ছে এবং মানহানিকর অপপ্রচারের মাধ্যমে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

জমির হোসেন বলেন, ‘আমি হৃদরোগে আক্রান্ত একজন মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মিথ্যা অপপ্রচার আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ কারণে যদি আমার কোনো ক্ষতি বা মৃত্যু ঘটে, তবে এর জন্য কবির হোসেন দায়ী থাকবে।’ তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে ও শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রনি বলেন, ‘আমার বাবার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Link copied!