× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৪৩ পিএম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাবা-ছেলে আহত

বরিশাল ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:৪৩ পিএম

বাসায় সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : রূপালী বাংলাদেশ

বাসায় সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : রূপালী বাংলাদেশ

বরিশাল শহরের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী দরগাহবাড়ি ব্রিজসংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির জানালাগুলো উড়ে গেছে।

বুধবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের পর এ বিস্ফোরণে বাবা-ছেলে আহত হয়েছেন। আহত মানিক চন্দ্র শীল এবং তার ছেলে মৃদুল চন্দ্র শীলকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাতে গ্যাস সিলিন্ডার পরিবর্তন করা হয়। এরপর বুধবার ফজরের নামাজের পর মানিক চন্দ্র গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় বাসায় মানিক এবং তার ছেলে উপস্থিত ছিলেন। এতে মানিকের হাত ও পা পুড়ে যায়। তার ছেলে মাথায় আঘাত পান।
 
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের নিচতলার একটি কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!