× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:৩১ পিএম

তেল পেতে সরকারি চাকরিজীবীদের দাঁড়াতে হবে না সাধারণ কাতারে

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জ্বালানি তেল পেতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সেবা চালু করেছে সরকার। এখন থেকে তাদের আর সাধারণদের কাতারে দাঁড়িয়ে তেল নিতে হবে না। তাদের জন্য করা হয়েছে আলাদা লাইন। তবে এটা বর্তমানে শুধু শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যকর হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় সরকারি চাকরিজীবীদের জন্য এই জরুরি সেবা চালু হয়েছে। বলা হয়েছে, সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে এই জরুরি সেবা চালু থাকবে।

এ বিষয়ে জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে জ্বালানি প্রাপ্তিতে হাসপাতাল, বিদুৎ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সাভির্স, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর/সংস্থা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা লাইনে তেল সরবরাহ করা হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই জরুরি সেবা চালু থাকবে। পাম্পে তেল থাকা সাপেক্ষে এই সেবা প্রযোজ্য বলে জানানো হয়েছে। এই সূচি অনুযায়ী পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত পদ্ধতিতে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

অবশ্য এর আগে দেশের বেশ কয়েকটি জেলা ও উপজেলায় জরুরি ভিত্তিতে শিক্ষক-অ্যাম্বুল্যান্সসহ বিভিন্ন জরুরি বিভাগের গাড়িতে তেল দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার।

Link copied!