× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:৪৩ এএম

কুমিল্লায় স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৬:৪৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীকে জিম্মি করে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামীকে নিয়ে হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার রাতে তারা অটোরিকশাযোগে তিতাস উপজেলার উদ্দেশে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকার কাছে পৌঁছালে আশিকুর রহমান (২৪) ও তার সহযোগীরা তাদের অটোরিকশা থামিয়ে দেয়।

পরে তাদের ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামী ও অটোরিকশাচালককে আলাদা করে আটকে রাখে। এরপর প্রধান অভিযুক্তসহ কয়েকজন ওই নারীর কাছে অনৈতিক প্রস্তাব দেয়। রাজি না হলে তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে প্রধান অভিযুক্ত জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। পরে স্বজনদের সঙ্গে নিয়ে ভুক্তভোগী নারী থানায় মামলা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে ওই নারী ও তার স্বামী হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, খবর পাওয়ার পরই পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রধান অভিযুক্তসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!