× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৩১ পিএম

মেরিন ড্রাইভে চলন্ত ভাড়ায় চালিত প্রাইভেট কারে আগুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি ভাড়ায় চালিত প্রাইভেট কারে হঠাৎ আগুন লেগে সেটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে টেকনাফের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। গাড়িটা ছিল রেন্ট-এ কার-এর নম্বর চট্টগ্রাম মেট্রো গ-৭২৩০।

টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, প্রাইভেটকারটি টেকনাফের শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই আগুন ধরে যায় এবং তা দাউ দাউ করে জ্বলে ওঠে।

ঘটনার সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!