× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৩:০৯ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৩:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।

সোমবার (২০ এপ্রিল) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহ আলম মধু ও রিপন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রোববার রাত ২টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় যাত্রীবাহী বাসে করে একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন তথ্য পায় পুলিশ।

পরবর্তীতে এমন তথ্যর ওপর ভিত্তি করে অভিযান চালায় পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!