× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:২১ পিএম

মিষ্টিকুমড়া গাছে মাচা দেওয়া নিয়ে বিবাদ, নারী মেম্বারকে লাঠিপেটা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:২১ পিএম

রী ইউপি সদস্য হাসিনা বেগম

রী ইউপি সদস্য হাসিনা বেগম

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসিনা বেগমকে (৪৯) মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মিষ্টিকুমড়া গাছে মাচা দেওয়া নিয়ে গোলযোগে প্রতিপক্ষ তাকে বেধড়ক মারধর করে। চিকিৎসার জন্য রাত ৮টা ৪৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। হাসিনা বেগম ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

হাসিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার স্বামীর জমিতে থাকা মিষ্টিকুমড়া গাছ টেনে নিয়ে মাচা দেয় প্রতিবেশী ওমর ফারুক বাবুলের স্ত্রী রাজিয়া। এই ঘটনার প্রতিবাদ করায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বাবুলের নেতৃত্বে মিঠুন, রিনা ও রাজিয়া হামলা চালিয়ে লাঠিপেটা করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষ তাকে ইচ্ছামতো মারধর করেছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে লোকজন তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে আনেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত হাসিনা বেগম আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!