× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৫৬ পিএম

রায়গঞ্জে বজ্রপাতে যুবক নিহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে হাসান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান এক পাশে জড়ো করছিলেন হাসান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয় বলে জানা যায়।

ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে হাসান শেখের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ঘটনাটি দুঃখজনক। বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!