× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:১৫ পিএম

বজ্রপাতে দুই দিনে ২২ জনের মৃত্যু, আহত বহু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১০:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে গত দুই দিনে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার (২৬ এপ্রিল) সাত জেলায় ১৪ জন এবং আজ সোমবার (২৭ এপ্রিল) চার জেলায় আরও ৮ জন নিহত হন। এছাড়া এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার: সাত জেলায় ১৪ জনের মৃত্যু

গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, ঠাকুরগাঁও, বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। সুন্দরগঞ্জে একসঙ্গে তিনজন- ফুয়াদ (১৪), রাফি (১২) ও মিজানুর (২০)- প্রাণ হারান। ফুলছড়িতে ঘোড়ারগাড়ি চালানোর সময় বজ্রপাতে মানিক হোসেন (২২) নিহত হন এবং একটি ঘোড়াও মারা যায়। সাঘাটায় নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আব্দুল হামিদ (৫০) এবং রায়গঞ্জে হাসান শেখ (২৫) বজ্রপাতে নিহত হন। জামালপুরের সদর উপজেলায় হাসমত আলী (৫৫) এবং মেলান্দহে গৃহবধূ মর্জিনা আক্তার (২২) প্রাণ হারান। ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) নিহত হন। বগুড়ার গাবতলীতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে সুমন (৩৫) মারা যান। নাটোরের সিংড়ায় ধান কাটার সময় সম্রাট হোসেন (২৬) নিহত হন। পঞ্চগড়ে চা শ্রমিক সারওয়ারদ্দী (২১) বজ্রপাতে মারা যান এবং আরও দুইজন আহত হন।

সোমবার: চার জেলায় ৮ জনের মৃত্যু

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালীতে বজ্রপাতে আরও ৮ জনের মৃত্যু হয়। সুনামগঞ্জে পৃথক স্থানে জমির উদ্দিন (৩৮), জমির হোসেন (৪০) ও আবু ছালেক (২৪) নিহত হন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক ঘটনায় আব্দুল মোতালিব (৫৫), মোনায়েম খাঁ পালান এবং শুভ মণ্ডল নিহত হন। হবিগঞ্জের নবীগঞ্জে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে মকসুদ মিয়া বজ্রপাতে মারা যান। নোয়াখালীর হাতিয়ায় মায়ের সঙ্গে বাদাম তুলতে গিয়ে কিশোর আরাফাত হোসেন (১৮) বজ্রাঘাতে নিহত হয়।

Link copied!