× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ১০:৫৩ এএম

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ১০:৫৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম আবারও অপারেশনাল সক্ষমতার দিক থেকে নতুন নজির গড়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের কনটেইনার ইউনিট) হ্যান্ডলিং সম্পন্ন করা হয়। এটি এনসিটি টার্মিনালের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ কনটেইনার ব্যবস্থাপনার নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে, চলতি মাসের ১১ এপ্রিল একই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ড গড়া হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই সেই অর্জন ছাড়িয়ে আরও বড় সাফল্য দেখাল বন্দর কর্তৃপক্ষ।

এদিকে, শুধু এনসিটি নয়, একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি বন্দরের সামগ্রিক কার্যক্ষমতা বৃদ্ধির একটি স্পষ্ট ইঙ্গিত।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বন্দরের সক্ষমতা আরও বাড়াতে সহায়ক হবে। তিনি বলেন, এনসিটির এই রেকর্ড ভবিষ্যতে অর্থনীতিতে নতুন গতি যোগ করবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিকূল আবহাওয়া ও তীব্র গরম উপেক্ষা করে শ্রমিকদের নিরলস প্রচেষ্টাই এই সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি। এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী ও অংশীদারদের অভিনন্দনও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!