× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১২:২২ পিএম

শৈলকুপায় রাতভর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৬

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১২:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় সোমবার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শৈলকুপা শহরের সিনেমাহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মারুফ মিয়া (৩০) নামে এক যুবককে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মারুফের বাড়ি শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

একই অভিযানের ধারাবাহিকতায় রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ ও এএসআই মো. আকরামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাতে অভিযান চালিয়ে শেখপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার জোরদার ও রইচ মোল্লাকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এছাড়া রাতের পৃথক আরেকটি অভিযানে শাখাওয়াত হোসেন (৩৫), সুমন বিশ্বাস (২০) এবং নুরুদ্দিন (২৫) এই তিনজনকে লাঙ্গলবাধ এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসন মাদকের ওপর কড়াভাবে নজরদারি করছে। আইনমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

রূপালী বাংলাদেশ/ আপেল

Link copied!