ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অসহায়দের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

অসহায় ও কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে মুরাদনগর উপজেলায় ৮৪টি রিকশা, ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলা নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল হাসান, সমাজসেবক সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন প্রমুখ।

[139439

বক্তারা জানান, সরকারের এমন উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এসব উপকরণ কাজে লাগিয়ে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারবেন এবং তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে।