× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:০২ পিএম

জাতীয় সংগীত চলাকালীন অসুস্থ ৫ ছাত্রী, স্কুলে আতঙ্ক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৪:০২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সকালের অ্যাসেম্বলিতে জাতীয় সংগীত চলছে। হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এক ছাত্রী। তাকে ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। কিছুক্ষণের মধ্যেই একে একে আরও চার ছাত্রী অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার শাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ে।

সোমবার (১১ মে) সকাল প্রায় ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। স্কুল সূত্রে জানা গেছে, প্রথমে সপ্তম শ্রেণির ছাত্রী বৈশাখী খাতুন অসুস্থ হয়ে পড়ে।

পরে একই শ্রেণির আরও দুই ছাত্রী সুরাইয়া ও নাবিলা ইয়াসমিন মাইসা এবং ষষ্ঠ শ্রেণির খাদিজা আক্তার লতা ও সিদরাতুল মুনতাহা অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে শ্বাসকষ্টজনিত সমস্যা ও হিটস্ট্রোকের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর দ্রুত অসুস্থ ছাত্রীদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুঠিয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, ছাত্রীদের স্যালাইন দেওয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, সকালবেলায় বাড়ি থেকে না খেয়ে আসা, রোদের মধ্যে দীর্ঘ সময় অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থাকা এবং গরমে ডিহাইড্রেশন বা গ্যাসট্রিকজনিত সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!