× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:৩১ পিএম

শেরপুর সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার সকালে আকস্মিকভাবে মহারশি নদী প্লাবিত হয়ে বন্যায় ভাসছে ঝিনাইগাতীবাসী। ভারতের মেঘালয় রাজ্য থেকে পানি ও রাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে মহারশি নদী বন্যার পানিতে প্লাবিত হয়।

রাক্ষসী পাহাড়ি ঢলের পানিতে উপজেলার সন্ধ্যাকুড়া, হলদিগ্রাম, তামাগাঁও, দিঘিরপাড়, বনগাঁও, চতল, বাঘেরভিটা, ঝিনাইগাতী, পাগলারমুখ, সূরিহারা, কালিনগর, বগাডুবি, ঝিনাইগাতী ভূমি অফিস, সদর বাজারসহ সড়ক বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে। ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়িঘরে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।  কৃষকের উঠতি ফসলের আবাদি জমিসহ গৃহপালিত পশুর ক্ষতি সাধিত হয়ে রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। 

বিগত কয়েক বছর থেকে মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী বাজারে পানি প্রবেশ করে জানমালের ক্ষতি হয়ে আসছে। নদীর পশ্চিম পাশে বাঁধের মাটি ভরাট না করার ফলে বন্যার পানি প্রবেশ করে বাজারবাসীর ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়ে থাকে।

এলাকাবাসীর দাবি, দ্রুত শহর রক্ষা বাঁধের ব্যবস্থা করে ভয়াবহ বন্যার কবল থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, বেড়িবাঁধ নির্মাণ করার জন্য সংসদে কথা বলেছি।

আশা করি, সমস্যার সমাধান হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন সকাল থেকে কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার কবলে পড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নজরে রাখছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যার পানি ভাটি এলাকায় নেমে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। 

 

রূপালী বাংলাদেশ

Link copied!