× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:৪০ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশ, সড়ক-মহাসড়কের পাশে বর্জ্য নয় : এলজিআরডি প্রতিমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৩:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সড়ক ও মহাসড়কের পাশে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার করে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশের বর্জ্য অপসারণ কার্যক্রম এবং নতুন ডাম্পিং স্টেশনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যের স্তূপের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন। ইতোমধ্যে গত দুই দিন ধরে ওই এলাকার বর্জ্য অপসারণের কাজ চলমান এবং দ্রুত সময়ের মধ্যে পুরো এলাকা পরিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও পরিবেশবান্ধব করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বর্জ্য পুনর্ব্যবহারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন সম্ভব হবে। এতে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে বর্জ্য অর্থনৈতিক সম্পদে রূপান্তরিত হবে এবং ভবিষ্যতে যাতে কোনো সড়ক বা মহাসড়কের পাশে বর্জ্য ফেলা না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে লোকালয় থেকে দূরে পরিবেশসম্মতভাবে বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নতুন ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থান নির্ধারণের কাজও বর্তমানে চলমান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!