× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১২:২৬ পিএম

খেলা নিয়ে ঝামেলার জেরে দশম শ্রেণীর ছাত্রকে হাতুড়ি পেটা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১২:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূর্বের খেলাধুলার বিষয় নিয়ে ঝামেলার জেরে দশম শ্রেণীর এক ছাত্রকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিদ্যালয়ের ক্লাস শেষে ফেরার পথে উপজেলার কাজিরপোল ব্রীজে এ মারপিটের ঘটনা ঘটে।

আহত আরাফাত ইসলাম নয়ন উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র। তিনি বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় নয়নের পিতা খালিদ শেখ গতকাল রাতে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়ার এনায়েত মুন্সীর ছেলে রোমান মুন্সী, পাঁচকাহনিয়া গ্রামের চান মিয়ার ছেলে ওসমান, পাঁচকাহনিয়া পশ্চিমপাড়ার মোকসেদের ছেলে কাদের ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম, শাওন, রাকিব।

আহত নয়নের পিতা খালিদ শেখ বলেন, কয়েকমাস আগে এসএসসি পরিক্ষার্থী ও দশম শ্রেনীর নতুন ছাত্রদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলাধুলা চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটলে উভয় পক্ষের মুরব্বি ও শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু সেই ঘটনার জের ধরে ওরা মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে আমার ছেলে নয়নকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তখন নয়নের কাছে থাকা একটি মোবাইল নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মারপিটের ঘটনায় খালিদ শেখ নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!