× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১১:৩৭ এএম

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১১:৩৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার কালাই রুটির স্বাদ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। খাবারটি খাওয়ার পর তার সংক্ষিপ্ত মন্তব্য ছিল, “দারুণ মজা!”

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজশাহী নগরীর উপশহর নিউ মার্কেট এলাকায় অবস্থিত জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান রুমন কালাই হাউজ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া ঘুরে দেখেন এবং আগ্রহভরে নিজের মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় কয়েকটি স্মরণীয় সেলফিও তুলতে দেখা যায় তাকে।

পরিদর্শনের সময় তিনি শুধু কালাই রুটিতেই সীমাবদ্ধ থাকেননি; বরং বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস প্রস্তুতের প্রক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা দিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।

খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই খাবারগুলোর স্বাদ তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে কালাই রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার সমন্বয় তার কাছে ছিল ব্যতিক্রমী ও সুস্বাদু।

রাষ্ট্রদূতের সফরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাকে এক নজর দেখতে এবং ছবি তুলতে অনেক মানুষ রুমন কালাই হাউজের সামনে ভিড় জমান। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটির জনপ্রিয়তাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও রাজশাহীর এই ঐতিহ্যবাহী খাবারের পরিচিতি বাড়ছে বলেও তারা মনে করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!