× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:১৭ এএম

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন মেসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:১৭ এএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবেই শুরু করেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলের তিনটি গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি, যা বিশ্বকাপে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি ও ক্লোসা।

বিশ্বকাপে মেসির গোলের পরিসংখ্যান—২০০৬ সালে ১, ২০১৪ সালে ৪, ২০১৮ সালে ১, ২০২২ সালে ৭ এবং ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ গোল।

এছাড়া এই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মেসির আন্তর্জাতিক গোলসংখ্যা পৌঁছেছে ১২০-এ। একই সঙ্গে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে ও সবচেয়ে বেশি বয়সে গোল করার অনন্য কীর্তিও নিজের দখলে রেখেছেন এই কিংবদন্তি।

ম্যাচে আর্জেন্টিনা আধিপত্য বিস্তার করলেও দুই দলই একটি করে অফসাইডে গোল হারায়। শেষ পর্যন্ত মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রূপালী বাংলাদেশ

Link copied!