× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:০২ পিএম

পাহাড়ধস ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম বাঙ্গালহালিয়া ইউনিয়নের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মাণের জন্য টিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের অধীন বাঙ্গালহালিয়া সাবজোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি-এর দিকনির্দেশনায় বাঙ্গালহালিয়ার কাকড়াছড়ি পাড়া ও সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মো. এস. আরেফিন আনুষ্ঠানিকভাবে মোট ৩৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাদ্যসামগ্রী ও গৃহনির্মাণের জন্য টিন তুলে দেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যবৃন্দ, কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মো. এস. আরেফিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ও মানবিক অঙ্গীকারের অংশ। দুর্গম এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই সহায়তা কার্যক্রম। ভবিষ্যতেও জনগণের প্রয়োজনের সময়ে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।

৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অনেক বড় স্বস্তি। আমরা তাদের এই উদ্যোগের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ত্রাণপ্রাপ্ত এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, পাহাড়ধসে আমাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীর দেওয়া খাদ্যসামগ্রী ও টিন আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসাধারণের প্রয়োজনের সময়ে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!