× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:০৪ পিএম

অনির্দিষ্টকালের ধর্মঘটে কর্মচারীরা, পটুয়াখালীতে ডাকসেবা ব্যাহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে জেলার বিভিন্ন এলাকায় ডাকসেবা ব্যাহত হচ্ছে। এতে চিঠিপত্র, সরকারি নথি ও বিভিন্ন ডাকসেবা গ্রহণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনের দাবিগুলো তুলে ধরেন নেতারা।

বক্তারা জানান, পটুয়াখালী জেলায় প্রায় ৮ শতাধিক শাখা ডাকঘর কর্মচারী রয়েছেন। তাদের বঞ্চিত করা হচ্ছে। তারা সরকারের কাজ করলেও সরকারি সুযোগ-সুবিধা পান না।

ডাকঘর কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, আমাদের চাকরিতে দীর্ঘদিন ধরে বৈষম্য করা হচ্ছে। একই ধরনের কাজ করেও ভিন্ন নিয়মে চাকরি করতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বার্থে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সরকারের কাছে আমাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!