× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:১৫ পিএম

মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক সংস্কারে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। মঙ্গলবার (১৪ জুলাই) খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাটিরাঙ্গা অংশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া-চড়পাড়া সড়কে জরুরি সংস্কার কাজ পরিচালিত হয়।

এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরেছে।

স্থানীয়দের অভিযোগ, মাটিরাঙ্গা বাজারের দক্ষিণ পাশে চৌধুরী মার্কেটের সামনে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী, অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহনের চলাচল ব্যাহত হতো এবং প্রায়ই দুর্ঘটনা ঘটত।

অন্যদিকে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া-চড়পাড়া সড়কের একটি বড় অংশ ধলিয়া খালের ভাঙনের মুখে পড়ে প্রায় বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। এতে ওই এলাকার মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

জনদুর্ভোগ লাঘবে শাহজালাল কাজলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশে ইটের সুরকি ফেলে সড়ক দুটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়।

সংস্কার কাজ চলাকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।

শাহজালাল কাজল বলেন, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সড়কের খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। জনগণের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে আপাতত সড়ক দুটি সংস্কারের ব্যবস্থা করেছি।

স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকেরা এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কগুলোর সংস্কার করবে, যাতে ভবিষ্যতে একই ধরনের দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।

Link copied!