× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:১৪ পিএম

কেন ভিলেন হতে চান চিত্রনায়িকা পূর্ণিমা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:১৪ পিএম

চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় তিন দশক ধরে রোমান্টিক ও ‘মিষ্টি মেয়ে’ ইমেজেই দর্শকের হৃদয় জয় করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তবে এবার সেই চেনা ছক ভাঙতে চান তিনি। প্রথমবারের মতো পর্দায় খলনায়িকা বা ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

নব্বইয়ের দশকের শেষ ভাগে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকায় পরিণত হন তিনি। তবে দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনে কখনো নেতিবাচক চরিত্রে দেখা যায়নি তাকে।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে অভিনয়জীবনের অপূর্ণ ইচ্ছার কথা তুলে ধরেন পূর্ণিমা। তিনি জানান, ভবিষ্যতে এমন একটি শক্তিশালী খলচরিত্রে অভিনয় করতে চান, যা দর্শকদের কাছে তাকে নতুনভাবে উপস্থাপন করবে।

পূর্ণিমা বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’

অভিনেত্রীর ভাষ্যমতে, এখন পর্যন্ত কেউ তাকে এমন চরিত্রে কল্পনাই করেননি। কারণ, দর্শক ও নির্মাতারা তাকে বরাবরই রোমান্টিক ও কোমল স্বভাবের চরিত্রে দেখে অভ্যস্ত।

পূর্ণিমা বলেন, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’

উল্লেখ্য, কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত পূর্ণিমা। সবশেষ ২০২৪ সালের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় তাকে দেখা যায়। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ 'হোটেল রিলাক্স'-এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হলেও এরপর নতুন কোনো কাজ নিয়ে পর্দায় হাজির হননি তিনি।

Link copied!