× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:২২ পিএম

কিশোরগঞ্জে শিক্ষিকা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের চাঞ্চল্যকর শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ইউসুফ হায়দার রিফাতকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রিফাত শহরের খরমপট্টি এলাকার নাসির উদ্দিন হারুনের পুত্র।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান, শিক্ষিকা আতিয়া জাহান মৌ (মৌসুমী) হত্যা মামলার এ রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহ্ কামাল সরকার এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ নভেম্বর রাত সাড়ে ৮টা থেকে ৭ নভেম্বর দুপুর আড়াইটার মধ্যে যেকোনো সময় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসায় প্রেমঘটিত কারণে আতিয়া জাহান মৌসুমীকে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের মা কবিতা আক্তার অজ্ঞাতনামা তিনজনকে সন্দেহভাজন আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ইউসুফ হায়দার রিফাতসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগপত্র ভুক্ত পাঁচ আসামির মধ্যে চারজনকে বেকসুর খালাস দেন আদালত। তবে প্রধান আসামি ইউসুফ হায়দার রিফাতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Link copied!