× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:৪৭ পিএম

মাদ্রাসা থেকে ফিরে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদ্রাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে নাঈমুল ইসলাম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈমুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকখালী গ্রামের ইমাম হোসেনের ছেলে। সে সৈদালী নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে নানির সঙ্গে পুকুরে গোসল করতে যায় নাঈমুল। গোসল শেষে নানি তাকে ঘরে যেতে বললে সে ফিরে যায় বলে মনে করা হয়। তবে সবার অজান্তে আবারও পুকুরের পানিতে নেমে বা পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া শিল্পী জানান, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, মিরসরাইয়ে উদ্বেগজনক হারে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!