× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:১৫ পিএম

গাজীপুর মহাসড়কে ময়লার পাহাড়, সঙ্কুচিত হয়েছে চার লেনের রাস্তা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ যেন পরিণত হয়েছে উন্মুক্ত ময়লার ভাগাড়ে। বিভিন্ন স্থান থেকে ট্রাকভর্তি বর্জ্য এনে মহাসড়কের ওপর ফেলে রাখার কারণে চার লেনের সড়ক কার্যত এক লেনে সঙ্কুচিত হয়ে এসেছে। এতে যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি হওয়ার পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় দেখা যায়, মহাসড়কের একাধিক স্থানে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কোথাও বর্জ্যের স্তূপ এতটাই বড় যে মহাসড়কের তিনটি লেন প্রায় অচল হয়ে পড়েছে। ফলে চার লেনের সড়কে যেখানে একসঙ্গে তিন থেকে চারটি যানবাহন চলাচল করার কথা, সেখানে কষ্ট করে একটি যানবাহন চলাচল করছে।

এ সময় ভারী যানবাহনের চালকদের এক পাশের চাকা ময়লার স্তূপের ওপর উঠিয়ে গাড়ি চালাতে দেখা যায়। এতে যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চালক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে নিয়মিত ময়লা এনে এই এলাকায় ফেলা হচ্ছে। নির্ধারিত স্থানে না ফেলে মহাসড়কের ওপর বর্জ্য ফেলায় দিনের পর দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এতে শুধু যান চলাচল ব্যাহত হচ্ছে না, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারাও।

এদিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চললেও মহাসড়কের এই অংশে নতুন করে বর্জ্য ফেলায় সেই উদ্যোগের সুফল মিলছে না। একদিকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে, অন্যদিকে বিভিন্ন প্রান্ত থেকে বর্জ্য এনে মহাসড়কের পাশে ও ওপর ফেলে রাখার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা বলেন, পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা অপসারণের কাজ চলমান রয়েছে। গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এক পাশে ময়লা ফেলার নির্ধারিত স্থান রয়েছে। কিন্তু ময়লাবাহী গাড়িগুলোর মহাসড়কে ময়লা ফেলার কথা ছিল না। চালকের ভুলে সেগুলো মহাসড়কের ওপর পড়ে গেছে। ময়লা ফেলার সঙ্গে সঙ্গেই অপসারণের জন্য নির্ধারিত গাড়ি আসতে কিছুটা দেরি হওয়ায় মহাসড়ক থেকে সেগুলো সরাতে সামান্য সময় লেগেছে। আমরা স্থায়ীভাবে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার সমাধানে কাজ করছি।

স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে এভাবে বর্জ্য ফেলে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত মহাসড়ক থেকে সব বর্জ্য অপসারণ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে মহাসড়কে কোনোভাবেই ময়লা ফেলা না হয়, সে জন্য কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যানজট, পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

রূপালী বাংলাদেশ

Link copied!