× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:১৬ পিএম

সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘আমেরিকান স্ট্যান্ডার্ড’ কারিকুলামের নামে প্রশ্নপত্রে ভুল এবং বন্যা-জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ এবং সোমবার অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এক ঘণ্টার অবরোধের কারণে চৌহাট্টা ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন কারিকুলামের নামে পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকছে, যা শিক্ষার্থীদের সঙ্গে অবিচার। এক শিক্ষার্থী বলেন, আমেরিকান স্ট্যান্ডার্ডের কথা বলা হলেও প্রশ্নপত্রেই ভুল রয়েছে। ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আগের কারিকুলামই অনেক ভালো ছিল।

বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফলে পরীক্ষা স্থগিতের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি।

আরেক শিক্ষার্থী বলেন, দেশের একটি বড় অংশ যখন বন্যাকবলিত, তখন জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হয়েছে। ঠিকমতো প্রস্তুতিরও সুযোগ পাইনি। তাই ওই দিনের পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবি জানাচ্ছি।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের সম্পর্কে শিক্ষামন্ত্রীর করা একটি মন্তব্যে তারা ক্ষুব্ধ হয়েছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত সোমবার সিলেটের বিভিন্ন এলাকার অনেক এইচএসসি পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ওই পরিস্থিতিতেও পরীক্ষা স্থগিত না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

Link copied!