× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৫ পিএম

বাগবিতণ্ডার জেরে দাদাকে গুলি, আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে আয়োজিত সালিশি বৈঠকে বাগবিতণ্ডার জেরে এক বৃদ্ধকে গুলি করার ঘটনায় অভিযুক্ত তারই নাতি মো. আশিককে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, সোমবার (১৩ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‍্যাব। গ্রেপ্তার আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ ঘটনায় ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন উপস্থিত ছিলেন। বৈঠকের সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পরে তিনি মোবাইলফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরে আশিক রাতে এলাকায় আসেন। ৪ জুলাই বিকেলে ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি বৃদ্ধ নজরুলকে গুলি করেন। এতে তার বাম হাতের কব্জির ওপরের অংশে গুলিবিদ্ধ হয়। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিলেন। এ ঘটনায় আশিকের বিরুদ্ধে ৬ জুলাই ভুক্তভোগী নজরুল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলার আসামি আশিক পলাতক ছিলেন। আমরা তাকে গ্রেপ্তার করেছি। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!