× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৯ পিএম

মৌলভীবাজারে বিজিবির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বন্যাকবলিত মৌলভীবাজারের দুর্গম ও জলাবদ্ধ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ করে মানবিক দায়িত্ব পালনের অনন্য নজির স্থাপন করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫০০ পরিবারের সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ২০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত পৃথক মেডিকেল টিম বন্যাকবলিত এলাকায় গিয়ে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করে। দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বন্যার পানি পুরোপুরি নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, বিজিবির মতো সরকারের অন্যান্য প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ব্যক্তিরাও বন্যাদুর্গত মানুষের সহায়তায় আরও এগিয়ে আসবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!