আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন নিবন্ধন অধিদপ্তরের ১২ জন জেলা রেজিস্ট্রারকে পদোন্নতি দিয়ে নিবন্ধন কার্যালয়সমূহের পরিদর্শক (আই.আর.-৩)/সহকারী মহাপরিদর্শক, নিবন্ধন (এ.আই.জি.আর) পদে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা বেতন গ্রেডের (৫ম গ্রেড) এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, মো. মোহছেন মিয়া (বরিশাল), একেএম মঞ্জুর রহমান (চুয়াডাঙ্গা), দীপক কুমার সরকার (পাবনা), মো. হেলাল উদ্দিন (ঠাকুরগাঁও), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ফরিদপুর), মুনশী মোখলেছুর রহমান (ঢাকা), মো. আব্দুল খালেক (নেত্রকোনা), মুহাম্মদ আবু তাহের (কুমিল্লা), মহসীন আলম (ঝালকাঠি), মোহাম্মদ আবুল হাফিজ (নারায়ণগঞ্জ), মোহাম্মদ মিজানুর রহমান (খুলনা) এবং মো. আব্দুল বারী (জয়পুরহাট)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে এসব কর্মকর্তাকে বর্তমান পদের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে পদোন্নতিপ্রাপ্ত পদে ও নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিরুর রহমান এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন