× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:২৯ পিএম

নাটোরে মিনি পেট্রোল পাম্পে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে একটি মিনি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের কয়েকটি দোকান ও বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দুপুর প্রায় ২টার দিকে নাজিরপুর বাজারের মেসার্স নুরু এন্টারপ্রাইজ নামে একটি মিনি পেট্রোল পাম্পে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাম্পে জ্বালানি সংরক্ষণের ট্যাংক মেরামতের সময় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো পাম্পে ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি দোকান ও তিনটি বাড়িতেও আগুন লেগে যায়।

খবর পেয়ে গুরুদাসপুর ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!