× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৯:২২ পিএম

বান্দরবানে কেএনএফের ৩০ আসামীকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৯:২২ পিএম

বান্দরবানে কেএনএফের ৩০ আসামীকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ। ছবি: রূপালী বাংলাদেশ

বান্দরবানে কেএনএফের ৩০ আসামীকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ। ছবি: রূপালী বাংলাদেশ

বান্দরবানে দুই উপজেলার  ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মামলায় বিভিন্ন সময় গ্রেফতারকৃত কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের ৩০ জন আসামীকে চট্টগ্রামে কারাগারে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়। 

কারাগারে সূত্রে জানা যায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরনের ঘটনায় বান্দরবান কারাগারে আটক কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ৩০ সদস্যকে চট্টগ্রাম বিভাগীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। জেলখানায় স্থান সংকুলান না হওয়ায় তাদেরকে চট্টগ্রাম কারাগারে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ সদস্য রয়েছে। 

এবিষয়ে বান্দরবান জেল সুপার জান্নাতুল ফরহাদ বলেন, কারাগারে স্থান সংকুলান না হওয়ার কারণে কেএনএফ এর ৩০ আসামীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। তাদের আদালতের হাজিরা থাকলে নিয়ে আসা হবে অথবা ভার্চুয়ালী হাজিরা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরন করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। এরপর থেকে কেএনএফ কে ধরতে শুরু হয় যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৯৪ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে আইন শৃঙ্খলাবাহিনী।

Link copied!