× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৬:৫৯ পিএম

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৬:৫৯ পিএম

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি- সংগৃহীত

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি- সংগৃহীত

টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বুধবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন জালিয়াপাড়া খানকার ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একজন সন্দেহজনক ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ জঙ্গলে ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে, জঙ্গল থেকে ব্যাগটি উদ্ধার করে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, মাদক পাচাররোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!