× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৪:১০ পিএম

উল্লাপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৪:১০ পিএম

হাটিকুমরুল হাইওয়ে থানা। ছবি: রূপালী বাংলাদেশ

হাটিকুমরুল হাইওয়ে থানা। ছবি: রূপালী বাংলাদেশ

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মাইক্রোবাসের ধাক্কায় হেলাল উদ্দিন (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পূর্বদেলুয়া গ্রামের ছামাদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় খড় বোজাই করা ভ্যান নিয়ে হেলাল উদ্দিন সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিলেন। পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের পাশে, পিছন থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। হেলাল উদ্দিন ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!