× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৯ পিএম

নামাজরত অবস্থায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৯ পিএম

সিসিটিভি ফুটেজ। ছবি- রূপালী বাংলাদেশ

সিসিটিভি ফুটেজ। ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজখানায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।

মৃত আকরাম হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন আরও বলেন, আকরাম বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করে।

প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে সে অন্যান্য ছাত্রদের সঙ্গে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করছিল। নামাজরত অবস্থায় আকরাম হঠাৎ অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে।

তাৎক্ষণিকভাবে মাদ্রাসার ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। পরে সকালে মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

রূপালী বাংলাদেশ

Link copied!