× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:০৪ পিএম

দুমকীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:০৪ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন। ছবি: রূপালী বাংলাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন। ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটরা নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আ. রাজ্জাক খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাড়ি মধ্য ঝাটরা খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফরিদা সুলতানা রাষ্ট্রপক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুমকী থানার এসআই মো. সজীব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

এ ছাড়া বিউগলের করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক খান ৭২ বছর বয়সে মঙ্গলবার রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজায় দুমকী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!