× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:০৬ পিএম

কালিয়াকৈরে ভবনের কক্ষে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তিন তলা ভবনের একটি আবদ্ধ কক্ষ থেকে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় ওই ভবন থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।


 
নিহত ইয়াকুব আলী (২৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা এলাকার বাবলু আকন্দের ছেলে। তিনি স্থানীয় পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াকুব আলী দীর্ঘদিন আগে জীবিকার খুজেঁ সিরাজগঞ্জ থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় আনোয়ার হোসেনের তিন তলা ভবনে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এরপর তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

গত তিন মাস আগে প্রেমের সর্ম্পকের জেরে পরিবারের অজান্তে পাবনার এক মেয়েকে বিয়ে করেন ইয়াকুব। পরে পারিবারিক বিরহের জেরে কিছুদিন ধরে তার স্ত্রী ওই বাসা থেকে চলে যান। গত কয়েকদিন ধরে তার ভাড়া কক্ষ বন্ধ থাকায় অন্য ভাড়াটিয়াদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

বুধবার সকালে তারা কৌতূহলী হয়ে তার ভাড়া কক্ষের সামনে গেলে ভেতর থেকে দুর্গন্ধ বের হয়। এতে সন্দেহ হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই ভবনের তার ভাড়া কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। 

এ সময় পুলিশ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিবারের লোকজন জানান, সবার অজান্তে ইয়াকুব প্রেম করে বিয়ে করেন। কিন্তু কিছুদিন স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি বিষণ্নতায় ছিলে। এরচেয়ে বেশিকিছু বলতে পারছেন না পরিবারের লোকজন।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় তিন দিন আগে তিনি আত্মহত্যা করতে পারেন। তার শরীরের ৫৭ ভাগ অংশ পচে দুর্গন্ধের বের হচ্ছে।’

Link copied!